নিজস্ব প্রতিবেদক
দিরাই উপজেলা, পৌর ও সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২(দিরাই -শাল্লা) আসনে বিগত একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, উপজেলা বিএনপির সদস্য পংকজ দাস, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার আগামী পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টি করা। তিনি বলেন, বৃক্ষ রোপণ শুধুমাত্র কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সারা বছর মৌসুম অনুযায়ী গাছের চারা রোপণ করতে হবে। তিনি সর্বস্তরের জনগণ কে গাছ লাগাতে উদ্ভুদ্ধ করতে সবার প্রতি আহবান জানান।