1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

দিরাইয়ে প্রবাসীদের উদ্যোগে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান মিটু দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রবাসীদের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) হাতিয়া আলিম মাদ্রাসা ও একটি মসজিদ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাতিয়া গ্রামের প্রবাসী আহমেদ সিপন (দুবাই), হাসান মিয়া (দুবাই), বাবলু মিয়া (কাতার) ও আহমেদ মিজান (দুবাই)-এর যৌথ উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়।

রোপণ করা গাছের মধ্যে রয়েছে- কাঠবাদাম, কাজুবাদাম, নিম, ক্রিসমাস ট্রি, নারিকেল, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, পেয়ারা, লেবু, আমলকি, বকুল ফুল, নয়নতারা, পাতাসুন্দরী ও নাগা মরিচসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।
কর্মসূচিতে প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী আহমেদ মিজান। এ সময় হাতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
দুবাই প্রবাসী আহমেদ সিপন জানান- প্রবাসে থেকেও নিজের এলাকার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চাই, এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক।

দুবাই প্রবাসী আহমেদ মিজান বলেন- গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের ভবিষ্যতের জন্যও সম্পদ তৈরি করে। মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে আমরা আশা করি।

হাতিয়া আলিম মাদ্রাসার একজন সহকারী শিক্ষক বলেন- প্রবাসীদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীরা নিজের হাতে গাছ লাগানো ও পরিচর্যার সুযোগ পেলে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ এসব গাছের পরিচর্যায় সহযোগিতা করবে।

মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন- আমরা নিজেরাই গাছগুলো দেখাশোনা করতে চাই। বড় হয়ে এসব গাছের ছায়ায় বসতে পারব এবং ফলও পাওয়া যাবে এটা আমাদের জন্য আনন্দের বিষয়।

এলাকার এক বাসিন্দা বলেন- প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থে এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় যে উদ্যোগ নিয়েছেন, তা স্থানীয়দের জন্য অনুপ্রেরণার। এ ধরনের কার্যক্রম অন্যদেরও সামাজিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে লাগানো এসব গাছ নিয়মিত পরিচর্যা করা হলে আগামী দিনে এলাকাটি আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews