1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

সুনামগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আলফাত উদ্দিন স্কয়ার (প্রাফিক পয়েন্টে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য বিটু বড়ুয়ার সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী ফজলুল করিম সাইদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় আরও বক্তব্য দেন পিএফজি সদস্য মছিহুর রহমান রাসেল, নুরুল হাসান আতাহার, তৃষ্ণা আক্তার রোসনা, সাংবাদিক হাসান চৌধুরী, আমনিুল হক, উন্নয়ন কর্মী মোশারফ, সাইফুর রহমান কলিন, ইয়থের আলী ইমরান, মোহাম্মদ আলী, অনন্যা তালুকদার, পুজা দাস, লক্ষী রানী দাস প্রমূখ।

বক্তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। বহুদলীয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইন্টারফেইথ পিস প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্প্রীতি সমাবেশ, সম্প্রীতি অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা মঞ্চায়নের মতো বিভিন্ন পিস ইভেন্টের মাধ্যমে সমাজে সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্য ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা প্রয়োজন। তারা সহিংসতা, গুজব, অপতথ্য ও ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews