1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

সিলেট জেলা যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জাফলংয়ে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি: সানোয়ার হোসাইন

সিলেট জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে গোয়াইনঘাটের জাফলংয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. সোহেল আহমদের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জাফলংয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদুল আলম রানার সভাপতিত্বে এবং যুবদল নেতা রহিম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন।

পথসভায় মো. সোহেল আহমদ বলেন, সিলেট জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুসহ সব নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews