1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

আশুলিয়ায় কারখানায় বয়লার বিস্ফোরণ, এক কিলোমিটার দূরে বাসায় ছিটকে পড়ল গ্যাস সিলিন্ডার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:মোঃ বাবুল হোসেন

ঢাকার আশুলিয়ায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের সময় একটি অবিস্ফোরিত গ্যাস সিলিন্ডার প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে গিয়ে একটি টিনশেড বাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার মীরবাড়ী রোডে অবস্থিত প্রীতি গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কারখানাটিতে বয়লার বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে একটি গ্যাস সিলিন্ডার ছিটকে প্রায় এক কিলোমিটার দূরে পলমল গার্মেন্টসের বিপরীত পাশে একটি টিনশেড বাসায় গিয়ে পড়ে। এতে বাসাটির দেয়াল ভেঙে যায় এবং ভেতরে থাকা কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।এদিকে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা এবং বয়লার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews