1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল মমিন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. আব্দুল মমিন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

গাজীনগর গ্রামের মরহুম হাজী লাল মিয়ার ছেলে মো. আব্দুল মমিন পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। এছাড়া তিনি পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং পাথারিয়া বাজারের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. আব্দুল মমিন বলেন,পাথারিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই।

তিনি বলেন,নির্বাচিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেব। পাশাপাশি পাথারিয়া ইউনিয়নবাসীর বহু বছরের আকাঙ্ক্ষা একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।

আব্দুল মমিন আরও বলেন, স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় হলে ইউনিয়নবাসীর সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে এবং পরিষদের কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে চেয়ারম্যান পদে আব্দুল মমিনের প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর প্রার্থিতা বর্তমানে আগ্রহ ও প্রস্তুতির পর্যায়ে রয়েছে। চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তফসিল ও বিধিবিধান অনুযায়ী নির্ধারিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews