1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

স্বাধীন দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, শেখ মোস্তাফিজুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: শেখ মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি:

স্বাধীন দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন বলে মন্তব্য করেছেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রামপুরার ডিআইটি রোড সংলগ্ন রামপুরা-বাড্ডা
হাতিরঝিল প্রেসক্লাবে সংবাদপত্রের স্বাধীনতা ও প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর চৌধুরী ভোলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ এবং মানুষের চিন্তা-চেতনা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। সংবাদ পরিবেশনে ব্যক্তিগত স্বার্থ, প্রভাব কিংবা চাপের ঊর্ধ্বে থেকে পেশাগত নীতি ও নৈতিকতা অনুসরণ করা জরুরি।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রামপুরা-বাড্ডা-হাতিরঝিল প্রেসক্লাবের উপদেষ্টা এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

তিনি বলেন, স্থানীয় মানুষের সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও যোগাযোগসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।

সাংবাদিকদের পারস্পরিক বিভেদ প্রসঙ্গে আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ প্রকাশের প্রবণতা পেশাটির সুনাম ক্ষুণ্ন করছে। এ ধরনের বিভেদ থেকে বের হয়ে সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন হারুনর রশীদ দুলাল, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও দৈনিক ফলাফল পত্রিকার উপদেষ্টা লায়ন শেখ মনিরুজ্জামান এবং বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও কন্ট্রোলার শাখার কর্মকর্তা ও দৈনিক ফলাফল পত্রিকার নির্বাহী সম্পাদক মোরশেদ আলম প্রিন্স।

এ ছাড়া বক্তব্য দেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন মোহাম্মদ রায়হান উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আফজাল হোসেনসহ অন্যান্য অতিথি।

বক্তারা সংবাদ প্রকাশে তথ্য যাচাই, নিরপেক্ষতা, পেশাগত নৈতিকতা ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা সম্প্রসারণের মাধ্যমে গণমাধ্যমকে আরও জনমুখী করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews