1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

লোডশেডিংয়ে অর্ধেকে নেমেছে তাঁত শিল্পের আয়

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টার পাবনা: মাফরুদুর রহমান মুরাদ।

ঘন ঘন লোডশেডিং, সুতা ও রঙের অতিরিক্ত দাম এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারনে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আয় মারাত্মকভাবে কমেছে। বিশেষ করে পাবনা ও সিরাজগঞ্জের মতো প্রধান তাঁত প্রধান অঞ্চলগুলোতে এই সমস্যা প্রকট রূপ ধারণ করেছে।

বিদ্যুৎ সংকটের কারণে তাঁত কারখানাগুলো দিনে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টার বেশি চালানো সম্ভব হচ্ছে না। আগে যেখানে একজন শ্রমিক সপ্তাহে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করতে পারতেন, এখন উৎপাদন কমে যাওয়ায় তা নেমে এসেছে মাত্র ২ থেকে ৩ হাজার টাকায়।

পাবনা ও সিরাজগঞ্জের প্রায় সাড়ে চার লাখ তাঁতের মধ্যে বিদ্যুৎচালিত পাওয়ারলুম ও চিত্তরঞ্জন তাঁতসহ প্রায় ২ থেকে আড়াই লাখ তাঁত বন্ধ হয়ে পড়েছে। এর ফলে প্রায় পৌনে দুই লাখ তাঁতশ্রমিক সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন এবং অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন।

এনায়েতপুর, শাহজাদপুর, বেলকুচি ও আতাইকুলার মতো ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলোতে একসময় সপ্তাহে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার বেচাকেনা হতো। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত এবং ভারত থেকে পাইকারি ক্রেতা কমে যাওয়ায় লেনদেন প্রায় ৭০ শতাংশ কমে ১০০ থেকে ১৫০ কোটি টাকায় নেমে এসেছে।

বিদ্যুৎ না থাকায় চড়া দামে ডিজেল কিনে জেনারেটর চালাতে হচ্ছে, যার ফলে জ্বালানি ও উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে।

তাঁতি ও ব্যবসায়ী নেতাদের মতে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সহজ শর্তে ঋণ এবং সরকারি নীতিগত সহায়তা না দিলে এই শিল্প পুরোপুরি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ তাঁত বোর্ড সোলার প্যানেল স্থাপনসহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews