1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

পূর্ব বীরগাঁওয়ে মহিলা সদস্য পদে লড়ার ঘোষণা সেরজানা বেগমের

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

রুয়েব আহমেদ, শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা সেরজানা বেগম।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেরজানা বেগম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তাঁর একটি পরিচিতি রয়েছে।

সেরজানা বেগম জানিয়েছেন, তাঁর মূল লক্ষ্য কোনো পদ বা ক্ষমতা নয়; বরং আজীবন সাধারণ মানুষের সেবক হয়ে থাকা। নির্বাচিত হলে তিনি প্রতিটি নাগরিকের সুখে-দুঃখে এবং আপদে-বিপদে সরাসরি উপস্থিত থেকে পাশে থাকার পাশাপাশি প্রতিটি ভোটারের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
বিশেষ করে অবহেলিত ও মেহনতি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে দিন-রাত সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

এদিকে, সেরজানা বেগমের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে উদ্দীপনা ও সাড়া দেখা দিয়েছে। এলাকার সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, বিপদে-আপদে যাকে সবসময় কাছে পাওয়া যায়, এমন একজন মানুষকেই এবার ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দেখতে চান তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews