1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপি ও যুবদলের পূজা মণ্ডপ পরিদর্শন সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জ*ব্দ কিশোরগঞ্জ–ভৈরব সড়কে অ/বৈ/ধ সিএনজি নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন! বাড়ছে দু*র্ঘ*ট*না দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

মানহানি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ,সুনাই পাগলা ও মাখন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান মিটু দিরাই প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যসম্বলিত ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দিরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন—দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের সুনাই পাগলা ও জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের মাখন মিয়া।

গত শনিবার বাংলা টিভি (ডিজিটাল)-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদী হয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বরাবর অভিযোগটি দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি সুনাই পাগলা ও মাখন মিয়ার তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সুনাই পাগলাকে চুল কাটাকে কেন্দ্র করে চিৎকার করতে এবং মাখন মিয়াকে তাকে মারধর করতে দেখা যায়। এ সময় আশপাশে কয়েকজন ব্যক্তি ও ভিডিও ধারণের সরঞ্জামও দেখা যায়।

অভিযোগকারীর দাবি, ভিডিওটি বাস্তব ঘটনার মতো করে উপস্থাপন করা হলেও পরবর্তীতে বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে এটি পূর্বপরিকল্পিত ও স্ক্রিপ্টেড বলে প্রতীয়মান হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সচেতন নাগরিকের কাছ থেকে বিভিন্ন তথ্য ও প্রমাণ পাওয়া যায়। এসব বিষয় পর্যালোচনা করে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুনাই পাগলা ও মাখন মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews