1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

ভিপি ভূমি বন্দোবস্ত নিয়ে স্থায়ীভাবে বসবাস করলেও তাকে উচ্ছেদ করতে ভূমিখেকো বাদল মল্লিকের হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে নারীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাঁদপুর মৌজার আরএস ৩৪২ খতিয়ানের ১৮৮১ ও ১৮৮২ দাগের মোট ২২ শতক ভিপি ভূমি সরকারের নিকট হতে সম্পূর্ণ বৈধভাবে বন্দোবস্ত নিয়ে এবং নিয়মিত ডিসিআর(খাজনা) পরিশোধ করে মোছাঃ মমতাজ বেগম স্থায়ীভাবে বসবাস করলে ও একটি জালিয়াতি চক্র আইনি অধিকার থেকে বঞ্চিত করতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের জার্নাল অফিসে তিনি এ সংবাদ সম্মেলন করেন এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভূক্তভোগী মোছাঃ মমতাজ বেগম উল্লেখ করেন,ঐসব দাগের ভিপি সম্পত্তি তার পরিবার সরকার থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘকাল ধরে সরকারকে খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় ভূমিদস্যু বাদল মল্লিক,তার সন্ত্রাসী চক্রটি ভূয়া জাল দলিল ও মিথ্যা উত্তরাধিকারী(ওয়ারিশান) সনদ তৈরী করে বিঞ্জ আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আপীল ট্রাইব্যুনাল-৩ এ বিভ্রান্তি করছে বলে অিভযোগ করেন তিনি। ঐ চক্রটি বিঞ্জ আদালতকে অন্ধকারে রেখে অর্পিত সম্পত্তি আপীল মোকদ্দমানং-৮৭/২০১৭ এর ্েকটি রায় ও ডিক্রি হাসিল করেন। এই জালিয়াতির বিশয়টি প্রমাণিত হওয়াতে বর্তমানে বিঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালত যার মামলা নং-০৭/২০২৪ ইং এবং বিঞ্জ যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মোকদ্দমা নং-১৪/২০২৪ ইং চলমান রয়েছে।

এদিকে জালিয়াতি ও স্বত্ব মামলা বিচারাধীন থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা থেকে গত ১০/-৩/২০২৬ ইং তারিখে যার স্মারক নং-০৫.৪৬.৯০০০.০২০.২৩.১৭২.২০২৬-২৬২(৩) মূলে দিরাই উপজেলা ভূমি অফিসকে নির্দেশ প্রদান করা হয়েছে আদালতের মামলা দুটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূমির উপর নামজারি কার্যক্রম স্থগিত রাখার জন্য । কিন্তু ভূমিখেকো বাদল মল্লিক ও তার বাহিনী আদালতে মামলা চলমান থাকার পরও দীর্ঘদিন ধরে এই ভূমিতে বসবাসকারী মোছাঃ মমতাজ বেগমকে জোরপূর্বক উচ্ছেদ ও জায়গা দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের জন্য সরকার ও আইন শৃংখলা বাহিনী সহযোগিতা কামনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন,জয় চন্দ্র মল্লিক ও রঞ্জন মল্লিক প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews