জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. সালাউদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব কুবাজপুর গ্রামে মো. সালাউদ্দিনের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা মেম্বার পদপ্রার্থী মো. সালাউদ্দিনের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।
মতবিনিময় সভায় মো. সালাউদ্দিন বলেন, “আমি বিপদে-আপদে ৭নং ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, সমাজের সার্বিক উন্নয়ন এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।