1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

শিশু কলি হত্যা-ধর্ষণ: মূলহোতাসহ দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মাফরুদুর রহমান মুরাদ জেলা স্টাফ রিপোর্টার পাবনা:

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে ১০ বছর বয়সী স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলুনিয়া গ্রামের মুদি দোকানদার মোস্তফা কামাল (৫৫) ও ইয়াছিন আলী (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শিশু কলি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির প্রায় ২০০ গজ দূরের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শিকশুটির দুই পা কাটা অবস্থায় ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় আইসক্রিম কিনতে মোস্তফা কামালের দোকানে যায় কলি। পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, আইসক্রিম দেওয়ার কথা বলে তাকে দোকানের পেছনের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ইয়াছিন আলীও ঘটনায় যুক্ত হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, শিশুটি অভিযুক্তদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। পরে মরদেহ বস্তাবন্দি করে পরিত্যক্ত ডোবায় ফেলে দেওয়া হয়।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, মোস্তফা কামালের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় ঘটনার দিন সকালে শিশুটির কিছু ছবি পাওয়া যায়। ছবিগুলো পরে মুছে ফেলা হলেও ফরেনসিক প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তদন্তে এসব তথ্যসহ অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে।
মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এদিকে শিশু কলি হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews