1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

৪৮৪ টাকার ‘মিষ্টি বক্সে’ মিলল ৪০ টাকার পণ্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সাবার আশুলিয়া প্রডিনিধি:মোঃ বাবুল হোসেন অনলাইন মার্কেটপ্লেস দারাজে ৪৮৪ টাকার ‘মিষ্টি বক্স’ অর্ডার করে প্রতিশ্রুত পণ্যের পরিবর্তে কমমূল্যের পণ্য পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী গ্রাহকের দাবি, প্যাকেট খুলে তিনি পেয়েছেন ছয়টি কাশির ট্যাবলেট, একটি চাটনি ও কয়েকটি চকলেট। তার হিসাব অনুযায়ী, এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪০ টাকা।

অভিযোগের সত্যতা যাচাইয়ে এই প্রতিবেদকের পক্ষ থেকেও একই অফারের একটি প্যাকেট অর্ডার করা হয়। ১৭ সেপ্টেম্বর আশুলিয়ার টাঙ্গাইল স্কুলের সামনে দারাজের ডেলিভারি প্রতিনিধির কাছ থেকে প্যাকেটটি গ্রহণ করা হয়। বিকাশে পরিশোধ করা হয় ৪৮৪ টাকা। প্যাকেট খোলার সময় ডেলিভারি প্রতিনিধি বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে প্যাকেট খুলে একই ধরনের পণ্য পাওয়া যায় বলে দাবি প্রতিবেদকের।

প্রশ্ন উঠেছে, ৪৮৪ টাকার ‘মিষ্টি বক্সে’ প্রতিশ্রুত পণ্যের বদলে এত কমমূল্যের পণ্য কীভাবে গেল? বিজ্ঞাপনে কী পণ্য দেওয়ার কথা বলা হয়েছিল, অর্ডার ও ইনভয়েসে কী উল্লেখ ছিল এবং সংশ্লিষ্ট বিক্রেতা কী পাঠিয়েছেন—তা খতিয়ে দেখা জরুরি।

দারাজের রিটার্ন নীতিতে বর্ণনার সঙ্গে না মেলা, ভুল বা অসম্পূর্ণ পণ্য ফেরতের সুযোগ রয়েছে। তবে অভিযোগকারী গ্রাহকের দাবি, যোগাযোগ করেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা পাননি। এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দারাজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগটি সত্য হলে দায় কার—বিক্রেতার, নাকি সরবরাহ ব্যবস্থার কোনো অনিয়মের? পণ্যের বিজ্ঞাপন, অর্ডার কনফার্মেশন, ইনভয়েস ও প্যাকেটের তথ্য যাচাই করে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগকারী গ্রাহকের যথাযথ প্রতিকার নিশ্চিত করা জরুরি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews