স্টাফ রিপোর্টার:জামাল হোসাইন
সুনামগঞ্জের জগন্নাথপুরে শফিকুল আহমদ ভুঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইকড়ছই হাসিমাবাদ নাযারা হিফজ বিভাগে সবক্ব প্রদান অনুষ্ঠান বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১১ ঘটিকায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাঃ মাওঃ আহমদ শফী দাঃবাঃ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর সুযোগ্য এম,সি হাফিজ মুহিবুর রহমান। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওঃ আব্দুল কাইয়ুম সিদ্দিকী, জগন্নাথপুর বাজার পাঠাগার মসজিদের ইমাম ও খতিব হাঃমাওঃ আবু সালেহ চৌধুরী। উক্ত প্রতিষ্ঠানের সভাপতি, জনাব রুবেল আহমদ ভূঁইয়া,হাঃ সুলাইমান আহমদ জনাব তারিফ উল্লাহ প্রমুখ। ও মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহ সকল শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোট পাঁচ জন ছাত্র সবক্ব গ্রহণ করেন ও চারজন ছাত্র হিফজ সম্পন্ন করেন।
পরিশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ সকল মুর্দেগান সহ সকলের জন্য দোয়া করা হয়।