1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান রুয়েব শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুসজ্জিত নৌকায় ঢাক-ঢোলের তালে চলছে নানান গান। মাঝিদের কণ্ঠে হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো—এর সঙ্গে ‘ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’সহ নানা গানের সুর। পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ।

ভাদ্রের তপ্ত রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মানুষ। এদিন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষও নৌকাবাইচ দেখতে হাওরপাড়ে ভিড় করেন। নৌকাবাইচকে কেন্দ্র করে হাঁসকুড়ি ও ধলমৈশা এলাকার বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে। হাওরের দুই পাড়ে দেখা যায় বিপুল দর্শনার্থী ও উৎসুক জনতার সমাগম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি ও ধলমৈশা গ্রামবাসীর সহযোগিতায় এবং যুক্তরাজ্য প্রবাসী হাসকুড়ি-ধলমৈশা গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মিয়ার উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই ও ছাতক উপজেলা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মাঝিদের বৈঠার ছন্দ, গান ও হেইয়াহো ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো খাই হাওর।

নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বক্তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

হাওরপাড়ের হাজার হাজার মানুষ এদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তীব্র প্রতিযোগিতা শেষে ১ম স্থান অধিকারী জাকিরের তরী হবিগঞ্জ ও রানার্সআপ স্বপ্নের তরী হাঁসকুড়ি- ধৈলমৈশা’র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews