1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত মেরে ফেলার হুমকি।

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জেলা স্টাফ রিপোর্টার পাবনা: মাফরুদুর রহমান মুরাদ।

পাবনার ঈশ্বরদীতে পুর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় তাকে লক্ষ করে গুলির চেষ্টা করা হয় অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ৫ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি নেতা ও ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে। অভিযুক্ত যুবক মো. রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার বাসিন্দা।

মহির মন্ডল জানালেন, আজ সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চাল পরিদর্শনে পাঠশালা মোড় এলাকায় যান। সেখানে আগে থেকেই অবস্থান করা রিপন তার ওপর হামলা করেন।

তিনি আরো বলেন, রিপন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। পরে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। রক্তাক্ত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, সলিমপুরের প্যানেল চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে।আহত মনির মন্ডল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিস্তারিত জেনে হামলার সঠিক কারন জানাতে পারব।ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews