1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:55 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ

  • প্রকাশের সময় : Tuesday, September 15, 2026
  • 24 বার পড়া হয়েছে

আতিকুর রহমান রুয়েব শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামবাংলার চিরাচরিত ও ঐতিহ্যবাহী শখের নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
নৌকাবাইচ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষ্যে সোমবার(১৪ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে পরপর দুটি সভা অনুষ্ঠিত হয়।
পৃথক সভায় নৌকাবাইচের আয়োজক যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়া ও বীরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সৃষ্ট মতানৈক্য নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ভুল-বোঝাবুঝির অবসান এবং বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার নির্দেশনা এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতায় যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়ার আয়োজনে আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।দ্বন্দ্বের অবসানের পর সোমবার রাতে পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত পৃথক বৈঠকে নৌকাবাইচের আয়োজক হাসকুড়ি গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবুল মিয়া গ্রামীণ বিনোদন উপভোগ করতে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সকল গ্রামসহ শান্তিগঞ্জ ও হাওরাঞ্চলের সর্বস্তরের মানুষকে নৌকাবাইচ দেখতে আমন্ত্রণ জানান।
প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় গ্রামবাংলার চিরাচরিত ঐতিহ্যের ধারক ও বাহক নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য না করে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ।এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান দ্বন্দ্বের নিষ্পত্তি করা হয়েছে। আগামীকাল বুধবার নির্ধারিত সময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews