1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:56 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকাদের পুরুষ্কৃত

  • প্রকাশের সময় : Tuesday, September 15, 2026
  • 44 বার পড়া হয়েছে

মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, “আমি আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত বোধ করছি। আপনারা সম্মানিত শিক্ষক। আর শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। সরকারি সুযোগ-সুবিধা বেশি না হলেও আপনারা একটি মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করছেন। সেটা ধরে রাখবেন। পাঠদানে আপনারা আন্তরিক আছেন, সেটাকে ধরে রাখবেন। আপনাদের ছাত্র-ছাত্রীরাই একদিন বড় অফিসার হবে বা উদ্যোক্তা হবে। সেটাই আপনাদের সার্থকতা।”
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তাঁর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।এসময় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম শেখ আহমদ, উপজেলা ইউআরসি কর্মকর্তা বিমল কুমার সরকার, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার।
উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং জামালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ডিকেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কৃষ্ণ আচার্য এবং আসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা রানী দাস। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদারসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পরে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট শিক্ষক শিক্ষিকাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews