1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:56 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : Tuesday, September 15, 2026
  • 42 বার পড়া হয়েছে

গোয়াইনঘাট, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জাফলং ব্রাঞ্চের আয়োজনে মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাফলং ব্রাঞ্চ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.কে. বদিউজ্জামান রিপন।
জাফলং মেট্রো’র ব্রাঞ্চ ইনচার্জ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইউ.এম মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্রাঞ্চ ম্যানেজার মো. রকিব উদ্দিন, অগ্রণী ব্যাংক জাফলং শাখার ম্যানেজার সুধাংশু শেখর দত্ত, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রমজান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, বীমা শুধু ভবিষ্যতের আর্থিক সুরক্ষাই নিশ্চিত করে না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি পরিবারের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
বক্তারা আরও বলেন, ইসলামী শরিয়াহর নীতিমালা অনুসরণ করে পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স মানুষের আর্থিক নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে মৃত গ্রাহকের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews