1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:39 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

আশুলিয়ায় চার জাল নোটসহ গার্মেন্টসকর্মী আটকজুতার দোকানে ভাংতি করতে গিয়ে ধরা উদ্ধার নোট ছিঁড়ে ফেলার অভিযোগ

  • প্রকাশের সময় : Monday, September 14, 2026
  • 45 বার পড়া হয়েছে

সাভার (আশুলিয়া) প্রতিনিধি: মোঃ বাবুল হোসেন

সাভারের আশুলিয়ার নরসিংহপুরে জুতার দোকানে ১ হাজার টাকার নোট ভাংতি করতে গিয়ে চারটি জাল নোটসহ এক গার্মেন্টসকর্মী আটক হয়েছেন। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে একসঙ্গে চারটি ১ হাজার টাকার জাল নোট উদ্ধারের পর বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামকে জানানো হয়। পরে উদ্ধার হওয়া জাল নোটগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, নরসিংহপুরের নিট এশিয়া গার্মেন্টসের পেছনের এলাকায় একটি জুতার দোকানে গিয়ে ওই ব্যক্তি ১ হাজার টাকার একটি নোট ভাংতি করতে চান। নোটটি হাতে নিয়ে দোকানদারের সন্দেহ হলে সেটি পরীক্ষা করে জাল বলে শনাক্ত করা হয়।

বিষয়টি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে আরও তিনটি ১ হাজার টাকার নোট পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন। সব মিলিয়ে চারটি জাল নোট উদ্ধারের কথা জানান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি আশপাশের একটি গার্মেন্টসে লোডার হিসেবে কাজ করেন। ঘটনাটি জানার পর স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানার ওসি তারিকুল ইসলামকে অবহিত করেন। তবে পরবর্তীতে উদ্ধার হওয়া চারটি জাল নোট ছিঁড়ে ফেলা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এক গার্মেন্টসকর্মীর কাছে একসঙ্গে চারটি জাল নোট এলো কীভাবে? তিনি এসব নোট কোথা থেকে পেয়েছেন এবং এগুলো শুধু ভাংতি করার জন্যই ব্যবহার করতে চেয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাও হতে পারে। এর সঙ্গে জাল নোট সরবরাহকারী কোনো চক্র জড়িত কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।

তবে আটক ব্যক্তি জাল নোটগুলো জেনেশুনে বহন বা ব্যবহারের চেষ্টা করেছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews