1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:55 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : Monday, September 14, 2026
  • 41 বার পড়া হয়েছে

জামাল হোসেন, জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ড্রেজার ও দুটি বলগেট নৌকা আটক করা হয়। এ ঘটনায় দুইজনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এতবারপুর মৌজার একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান প্রয়োগ করা হয়।

অভিযানকালে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও দুটি বলগেট নৌকা আটক করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews