মোহাম্মদ রাফি শেরপুর প্রতিনিধি:
মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ থেকে সীমান্তে মাদক পাচার ও সব ধরনের চোরাচালান রুখতে কঠোর নজরদারির অংশ হিসেবে ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজিবির একটি নিয়মিত টহল দল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালায়। এই অভিযানে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪,০৯,৫০০ টাকা।
এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ ও সতর্ক রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।