1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:55 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

আশারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ মিয়া ও ফরুকের সমর্থনে মতবিনিময় সভা ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • প্রকাশের সময় : Sunday, September 13, 2026
  • 125 বার পড়া হয়েছে

জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আজাদ মিয়া ফরুকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরুব্বিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও যুবসমাজের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আজাদ মিয়া ফরুকের চাচাতো বড় ভাই, লন্ডন প্রবাসী সমাজসেবক হাজী আয়ফর আলী।

সভায় ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও যুবসমাজের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা আলহাজ্ব আজাদ মিয়া ফরুকের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তার প্রতি সমর্থন জানান।

সভায় হাজী আয়ফর আলী বলেন, প্রবাসে থাকলেও এলাকার মানুষের কল্যাণ ও ইউনিয়নের উন্নয়নের কথা সবসময় ভাবেন তারা। তিনি আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো ভেদাভেদ না করে ইউনিয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়, আলহাজ্ব আজাদ মিয়া ফরুক দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি ও সমর্থন পেয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা শেষে ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews