1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:56 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

নৌকাবাইচ বন্ধের দাবিতে ইউএনও বরাবর অভিযোগ এলাকায় উত্তেজনা

  • প্রকাশের সময় : Sunday, September 13, 2026
  • 55 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দিলীপ কুমার দাশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের দক্ষিণের খাইহাওরে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) পূর্ব বীরগাঁও ইউনিয়নের ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। এতে নৌকাবাইচের আয়োজক কমিটির লন্ডনপ্রবাসী আবুল হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন, আগামী ১৬ সেপ্টেম্বর ধলমৈশা গ্রামের দক্ষিণে খাইহাওরে একটি নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কিংবা কোনো ইউপি সদস্যকে আয়োজকদের পক্ষ থেকে অবহিত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, নৌকাবাইচকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন অশালীন পোস্ট ও পাল্টাপাল্টি বক্তব্যের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের হাওরে ‘সলিল সমাধি’ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নৌকাবাইচকে কেন্দ্র করে যেকোনো সময় সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায়ও নৌকাবাইচ প্রতিযোগিতা বাতিলের দাবি জানানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযোগের বিষয়ে আয়োজক কমিটির লন্ডনপ্রবাসী আবুল হোসেনের ভাই আলী হোসেন বলেন, গত বছরও পাঁচ গ্রামের সমন্বয়ে সফলভাবে নৌকাবাইচ আয়োজন করা হয়েছে। এখানে বীরগাঁও গ্রামের কোনো বিষয় নেই। গত বছরও বিতর্ক তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু নৌকাবাইচ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারও পাঁচ গ্রামের মানুষ নৌকাবাইচ সফল করতে কাজ করছেন। সংঘাতের কোনো আশঙ্কা নেই, যারা বিতর্ক করছেন, বিষয়টি তাদের মধ্যেই সীমাবদ্ধ।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এদিকে, নৌকাবাইচকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews