স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নাছির উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ছাদিক আহমদ ময়না মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সদস্য মাওলানা কাজী ফিরুজ আলী, দিরাই পৌর আল ইসলাহর সভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা হারুনুর রশিদ, দিরাই আল ইসলাহর সহসভাপতি মুফতি মাওলানা আব্দুল গফফার জিহাদী, দিরাই আল ইসলাহর সহসভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা ছানুয়ার হোসেন ইমন, সুনামগঞ্জ জেলা তালামীযের সহসাধারণ সম্পাদক জুবায়ের আহমদ এবং দিরাই তালামীযে ইসলামিয়ার সভাপতি মাওলানা মনছুর আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই আল ইসলাহর অফিস সম্পাদক ও সাংবাদিক হুমায়ুন কবির, লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা আব্দুস সালাম, উপজেলা তালামীযের সহসাধারণ সম্পাদক তানিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক, প্রচার সম্পাদক আবু ইউসুফ পাবেল, অফিস সম্পাদক জহিরুল ইসলাম, সহপ্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজেল, ইমন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাগর আহমদ, সদস্য মো. আলিনুর আহমদ, মো. জাহির আলী, শাহ মিহাদসহ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।