1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:15 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কটিয়াদীতে সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক-ধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিকদের করণীয় নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : Saturday, September 12, 2026
  • 87 বার পড়া হয়েছে

হুমায়ুন কবির দুলাল কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি:

সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে নাগরিকদের করণীয় নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ে কটিয়াদী পিএফজি’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী পিএফজি কো-অর্ডিনেটর ও পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, চান্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ আশেক, কটিয়াদী পিএফজি সদস্য ও মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ভূইয়া (গঙ্গা), মোঃ শামসুদ্দিন, মন্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, অভিভাবক সদস্য হাজী মোঃ উসমান গনি (মশাল), অভিভাবক সদস্য হাজী মোঃ শিবুল মিয়া, সিনিয়র শিক্ষক শাহিদুর রহমান (মানিক), শাহীন সওদাগর, নিপা জামান, শিমু রানী দাস, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ বিলাত হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার এবং মসজিদ কমিটির সহ-সভাপতি আ. হালিম ভূঞাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মতের ভিন্নতাকে সম্মান করার মানসিকতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকলেও সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে নাগরিকদের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও সংঘাত এড়িয়ে পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা কটিয়াদীতে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews