1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

চাঁদা না দেওয়ায় সাংবাদিক মনিরকে হত্যাচেষ্টার অভিযোগ আশুলিয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : Saturday, September 12, 2026
  • 90 বার পড়া হয়েছে

বাবুল হোসেন সাভার (আশুলিয়া) প্রতিনিধি’:

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিক ও ব্যবসায়ী মনির হোসেনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে জামগড়া বেরুন ছয়তলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মনির হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার গুরাট এলাকার সিরাজ সাংবাদিক মনির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর সিরাজের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন বলেন, আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে কি না এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews