কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
রফিকুল ইসলামকে সভাপতি ও মো: রেজুয়ান হুসেন মানিককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কমিটির ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি মো: ফয়েজ আহমদ পাশা, সহসাধারণ সম্পাদক মো. নুর আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মিয়া, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুর রহমান সাদ্দাম, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আব্দুল গফ্ফার, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক, আইনবিষয়ক সম্পাদক মো. ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম (আল-আমিন)।
এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন-মাহমুদ আলী, মো. সুমন আহমেদ ও মো. আব্দুর রহিম খান প্রমুখ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, এই সংগঠন একটি সামাজিক সংগঠন। সংগঠনটির কাজ হলো সেবামূলক কার্যক্রম পরিচালনা করা এবং সমাজের মানুষের মধ্যে জমিজমা নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তা নিষ্পত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা।