1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

মৌলভীবাজারে তরুণ সনাতনী সংঘেরটিএসএস ১৫তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : Saturday, September 12, 2026
  • 59 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দিলীপ কুমার দাশ

সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির চেতনাকে ধারণ করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে তরুণ সনাতন সংঘ (টিএসএস)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ শ্রী শ্রী নতুন কালী মন্দির প্রাঙ্গণে পবিত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সনাতন সংঘের সভাপতি সন্তোষ কান্তি দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরুপানন্দ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুনীল কুমার দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বাগত কিশোর দাশ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গৌড়পদ রায় (রাজু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিম দে (মধু), শিব প্রসন্ন ভট্টাচার্য, দ্বীপ রায়, দিলীপ কুমার দাশ।

বক্তারা বলেন, সনাতন ধর্মের মূল শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা, সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে সনাতন ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে আগামী প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, তরুণ সনাতন সংঘ দীর্ঘ ১৫ বছর ধরে সনাতন সমাজের তরুণদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণ, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের নেতাকর্মী, সনাতন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে তরুণ সনাতন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান সনাতন সমাজের নেতৃবৃন্দ ও তরুণদের মাঝে এক মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews