1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:15 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

রাজানগরকে স্বচ্ছতা জবাবদিহিতা ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় একে কুদরত পাশার

  • প্রকাশের সময় : Thursday, September 10, 2026
  • 62 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের মাধ্যমে নিজেদের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক ও উন্নয়নকর্মী একে কুদরত পাশা।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। এসব মতবিনিময়ে স্থানীয়দের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনছেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করছেন।

দীর্ঘদিন সাংবাদিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে রাজানগর ইউনিয়নের মানুষের জীবনযাপন, হাওরাঞ্চলের বাস্তবতা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা কাছ থেকে দেখেছেন বলে জানান কুদরত পাশা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের সরাসরি সেবায় যুক্ত হওয়ার লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

প্রার্থিতার বিষয়ে একে কুদরত পাশা বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে মানুষের নানা সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখেছি। রাজানগর ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, হাওর ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ ও মতবিনিময় কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো আলোচনায় আসছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা কাকে সমর্থন দেবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews