1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Thursday, September 10, 2026
  • 77 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার শেখ মারুফ হাসান

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অগ্রসর সদস্যদের নিয়ে এক বিশেষ ‘সদস্য শিক্ষা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন এবং আদর্শিক জ্ঞান অর্জনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

উক্ত শিক্ষা সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও আদর্শিক দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মায়মুন আহমদ। তিনি তাঁর বক্তব্যে অগ্রসর সদস্যদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং ইসলামি সমাজ গঠনে তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভা ধন্য করেন বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা তরুণ ও ছাত্র সমাজকে খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েমের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার এবং নিজেদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।

সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলদের পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষা সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের অগ্রসর সদস্যরা অংশ নেন। সভা শেষে সংগঠনের সার্বিক সাফল্য, দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews