1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কাতারে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় জগন্নাথপুরের হাফেজ নাজমুস সাকিব

  • প্রকাশের সময় : Thursday, September 10, 2026
  • 74 বার পড়া হয়েছে

জামাল হোসাইন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতী সন্তান হাফেজ নাজমুস সাকিব কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

তার এই সাফল্যে বিশ্বমঞ্চে পবিত্র কুরআনের আলো ছড়ানোর পাশাপাশি বাংলাদেশের লাল-সবুজের পতাকাও উজ্জ্বল হয়েছে। নাজমুস সাকিব উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা। সে আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম হোসেনের ভাগ্নে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নাজমুস সাকিবের গৌরবময় অর্জনের খবরে তার পরিবার, আত্মীয়স্বজন, নিজ ইউনিয়নসহ পুরো জগন্নাথপুর উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। প্রবাসের মাটিতে কুরআন তিলাওয়াত ও হিফজের মাধ্যমে দেশের সুনাম অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভাগ্নের সাফল্যে আনন্দ প্রকাশ করে আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম হোসেন বলেন,আলহামদুলিল্লাহ। বিশ্বমঞ্চে পবিত্র কুরআনের আলো ছড়ানো নাজমুস সাকিব আমাদের পুরো পরিবারের অহংকার। তার এই গৌরবময় অর্জন আমাদের বুক গর্বে ভরিয়ে দিয়েছে। মহান আল্লাহ তাকে পবিত্র কুরআনের খাঁটি খাদেম হিসেবে কবুল করুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন।

তিনি আরও বলেন,দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে আমার স্নেহের ভাগ্নের জন্য দোয়া কামনা করছি।

নাজমুস সাকিবের এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। জগন্নাথপুরবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে নাজমুস সাকিব দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে এবং পবিত্র কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews