1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 6:15 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

প্রথমবার বাংলাদেশি মার্কেটারদের সঙ্গে সরাসরি আলোচনায় ফিলিপ কটলার

  • প্রকাশের সময় : Wednesday, September 9, 2026
  • 40 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুক লাইভে তিনি এআই যুগে মার্কেটিং কীভাবে বদলে যাচ্ছে শীর্ষক বিষয়ে কথা বলবেন আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিকের সঙ্গে।

AI for Marketers Summit শীর্ষক এ আয়োজন করছে আইডিয়ান কনসালটিং। অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ওয়াল্ডেমার ফোয়ের্টশ। তিনি ফিলিপ কটলারের সঙ্গে B2B Brand Management বইয়ের সহলেখক।

ফিলিপ কটলারের আলোচনা শেষে ‘মার্কেটিংয়ে এআই হাইপ, বাস্তবতা ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন খাতের মার্কেটিং ও ব্যবসায়িক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন।

প্যানেলে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রেজওয়ানুল হক খান, গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, প্রথম আলোর জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) বিনয় দাস, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদিন হাসান এবং এটেক গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর শুভাশিস ভৌমিক। আলোচনা সঞ্চালনা করবেন স্বপ্নের ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড গ্রোথ) মাহাদি ফয়সাল।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানটির নিবন্ধন সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ফিলিপ কটলারের সেশনটি সরাসরি দেখা যাবে মার্ক অনুপম মল্লিকের ফেসবুক প্রোফাইল থেকে।

ছবি: সংগৃহীত

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews