1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 5:20 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Tuesday, September 8, 2026
  • 59 বার পড়া হয়েছে

আতিকুর রহমান শান্তিগঞ্জ প্রতিনিধি

গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের মাঠে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি কাবাডি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়কলস ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন এবং পূর্ব পাগলা ইউনিয়ন কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জয়কলস ইউনিয়ন কাবাডি দল জেলা পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন,কাবাডি আমাদের জাতীয় খেলা ও গ্রাম
বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন সুন্দর আয়োজনের জন্য আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, জিয়াউল হক, মোজাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, বিএনপি নেতা মাসুক মিয়া, ছালেক আহমদ, সমাজসেবক রুহুল আমিন শিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল জোসেন, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলম, সুয়েব আহমদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মাঠে উপস্থিত হয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews