1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 5:20 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল আমন ধান চাষে কৃষকদের রিফ্রেশার ট্রেনিং

  • প্রকাশের সময় : Tuesday, September 8, 2026
  • 35 বার পড়া হয়েছে

আতিকুর রহমান রুয়েব, শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদের ওপর কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নিদনপুর ও হোসেনপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (JFGE) ও শেয়ার দ্যা প্লানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধানের চাষাবাদ, আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রকল্পের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান। এ সময় বক্তব্য দেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

এ ছাড়া প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, দিপলু সূত্র, ডিআর-সিসিএএ প্রকল্পের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া ও মোসাদ্দিক হোসেন সাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews