1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 5:19 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্র ছিল কিনা অনুসন্ধানের দাবি রিজভীর

  • প্রকাশের সময় : Tuesday, September 8, 2026
  • 35 বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তা অনুসন্ধান করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল, না কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—এটাও আমাদের খুঁজে বের করা দরকার।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর অর্থনৈতিক নীতি ও সংস্কার অনেকের কাছে গ্রহণযোগ্য না-ও হয়ে থাকতে পারে। তাই তাঁর মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল কিনা, তা নিয়ে সন্দেহের বিষয়টি অনুসন্ধান করা প্রয়োজন।

সাইফুর রহমানের অর্থনৈতিক নীতির প্রশংসা করে রিজভী আরও বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংও বাংলাদেশের অর্থনীতির উদারীকরণের নীতির কিছু দিক অনুসরণ করেছিলেন। তিনি বলেন,আমরা সেই সাইফুর রহমানকে অনেক সময় ভুলে যাই। আমাদের ভুলে যাওয়া চলবে না, আমাদের তাঁকে স্মরণ করতে হবে।

স্মরণসভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরির অন্যতম কারিগর। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন।

তিনি আরও বলেন, সিলেটবাসীর কাছে সাইফুর রহমান শুধু একজন সাবেক অর্থমন্ত্রী ছিলেন না; তিনি ছিলেন সিলেটের উন্নয়ন ও সম্ভাবনার স্বপ্নদ্রষ্টা। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, ক্রীড়া ও সামগ্রিক উন্নয়নে তাঁর উদ্যোগগুলো সিলেটবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই দিন তিনি মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

এম সাইফুর রহমানের ছেলে সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউস এমপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি হেলাল খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews