1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:23 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

দিরাইয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Saturday, September 5, 2026
  • 71 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) কানন কুমার দাসসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের আগে দিরাই থানার ৪ নম্বর চরনারচর ইউনিয়নের পেরুয়া সাকিনস্থ এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রথমে ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং জব্দকৃত আলামতসহ মোট ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিরাই থানার শ্যামারচর বাঘহাটি এলাকার বাসিন্দা বাবুল চন্দ্র দাস (৬০)। তার পিতার নাম মৃত কালা কৃষ্ণ দাস। অপরজন একই এলাকার গোপেশ দাস (৫০), তার পিতার নাম মৃত উপেন দাস। পুলিশের দাবি, উদ্ধার করা চোলাই মদ দেশীয়ভাবে তৈরি এবং মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-৫, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১৭০। দিরাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকদ্রব্যের বিস্তার রোধে দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews