1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : Friday, September 4, 2026
  • 86 বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় কৃঞ্চ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, সহ-সভাপতি জ্যোতিময় গোস্বামী, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টম্পা, সহ-সাধারণ সম্পাদক পূজা উদযাপন ফোরামের উপদেষ্টা সজল দেব, অনিল দাস, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি ফুলটন তালুকদার ও সুভাষ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সমীরণ দাস, সাংগঠনিক সম্পাদক সজীব দাস, সহ-সাংগঠনিক সম্পাদক নির্মল দাস ও অর্মিকা দাস, দপ্তর সম্পাদক জয় চক্রবর্তী।

এ সময় সংগঠনের সদস্য নিশি সূত্রধর, সুভাষ দেবনাথ, সঞ্জিত চক্রবর্তী, অধীর বর্মন, ননী দেবনাথ, নরেন্দ্র দেবনাথ, রাজিব কান্তি দে, রিংকু দেব, রাজিব আচার্য, রিপন দেব, অনন্ত সূত্রধর, জিতেন্দ্র দেবনাথ, বরেন্দ্র কুমার দেবনাথ, বিদ্যুৎ দেব, পরেশ দাস, অধীর রুদ্র পাল, নিপিন্দ্র চন্দ্র পাল, ভ্রমর সূত্রধর, দুলু পাল, রাখাল মজুমদার ও কাজল দেবসহ রামকৃষ্ণ আখড়া কমিটির অর্থ সম্পাদক নিশিকান্ত সূত্রধর এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে রামকৃষ্ণ আখড়া প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews