1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

সুনামগঞ্জে শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Friday, September 4, 2026
  • 66 বার পড়া হয়েছে

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে হুসেন বখত চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শুভ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বর্তমান সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ভক্তরা বলেন, শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে ধরাধামে আবির্ভূত হন। প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে এই দিনে তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে মথুরায় বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে মানবকল্যাণ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তির বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হয়েছেন। তাঁর আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে ন্যায়, সত্য, মানবতা ও সম্প্রীতির চেতনা জাগ্রত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews