1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:40 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

হ্যান্ডকাফসহ পুলিশের হেফাজত থেকে পালানো আসির মিয়া অবশেষে আটক

  • প্রকাশের সময় : Thursday, September 3, 2026
  • 118 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার কামরুল হাসান মিটু
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী পয়েন্ট থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি আসির মিয়া (৩৫) অবশেষে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট এলাকা থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে। পরে তাকে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার সময় তার স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।

এ সময় পুলিশের সঙ্গে স্বজনদের ধাক্কাধাক্কি ও দস্তাদস্তির একপর্যায়ে সুযোগ বুঝে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আসির মিয়া। পরে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে তার কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃঅলি উল্লাহ এর আগে জানিয়েছিলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়েছে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অবশেষে পুলিশের ধারাবাহিক অভিযান ও পেশাদারিত্বের মাধ্যমে পালিয়ে যাওয়া আসির মিয়াকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews