1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:00 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : Thursday, September 3, 2026
  • 76 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দিলীপ কুমার দাশ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি, শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা কাজী মফিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রাসেল আহমদ ও সদস্য মামুন আহমদের যৌথ সঞ্চালনায় প্রথমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তালামীযে ইসলামিয়ার সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ক্বারী সোসাইটির সদস্য আমিরুল ইসলাম, জেলা তালামীযের সভাপতি তারেক আহমদ রাজু, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ এবং আমরিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক সোহানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলীনুর রহমান, আল ইসলাহর শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রশীদসহ উপজেলা ও জেলা আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews