1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:39 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : Thursday, September 3, 2026
  • 76 বার পড়া হয়েছে

জামাল হুসাইন, জগন্নাথপুর প্রতিনিধি:

জনস্বাস্থ্য নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্লুইজ গেট এলাকার বিভিন্ন দোকান ও খাদ্য প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন।

অভিযানকালে দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের ওজনে ত্রুটি এবং প্যাকেজিং-সংক্রান্ত লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠান মালিকদের সতর্ক করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেটের পরিদর্শক, জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে ভেজাল, ওজনে কারচুপি ও লাইসেন্সবিহীন ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি ব্যবসায়ীদের সরকারি নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews