1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:40 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শান্তিগঞ্জ সমিতি সিলেট

  • প্রকাশের সময় : Wednesday, September 2, 2026
  • 63 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার দিলীপ কুমার দাশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলার জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও ইসহাক মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সদস্য সাংবাদিক নুরুল হক, সদস্য সোহাগ ভূইয়া।

সংবর্ধনা পাওয়া তিন কৃতী শিক্ষার্থী হলেন—শাহিনুর রহমান সজীব, অর্নব পাল ও জান্নাতুল কেয়া।

কৃতী শিক্ষার্থী শাহিনুর রহমান সজীব অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি খুবই আনন্দিত। শান্তিগঞ্জ সমিতি সিলেট আমাদের সম্মানিত করেছে। এই ছোট্ট উপহার আমাদের ভবিষ্যৎ জীবনে অবশ্যই প্রেরণা জোগাবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন বলেন, “আমাদের এই তিন কৃতী শিক্ষার্থীর জন্য আমরা গর্বিত। তাদের এমন অর্জনে আমরা আনন্দিত। শান্তিগঞ্জ সমিতি সিলেটকে ধন্যবাদ জানাই, তারা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন। আমি শান্তিগঞ্জ সমিতি সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন বলেন, “গত ২৯ আগস্ট সিলেটে আমাদের সমিতির উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনিবার্য কারণে এই তিন মেধাবী শিক্ষার্থী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। তাই আজ বিদ্যালয়ে এসে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি আশাবাদী, এসব মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশে-বিদেশে শান্তিগঞ্জের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews