দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টায় পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা আল মরিয়াদ তনয়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, মরহুম টিপু সুলতানের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয়।
স্মরণসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক।
এসময় বক্তারা বলেন, টিপু সুলতান শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন এই অঞ্চলের সুস্থ ধারার সাংবাদিকতার পথপ্রদর্শক। প্রতিকূল সময়েও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান আজও সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর চলে যাওয়া দিরাইয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দিপংকর বণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, প্রশান্ত সাগর দাস, তোফায়েল আহমেদ এবং প্রেসক্লাবের সদস্য হেলাল আহমদ, এহিয়া আহমদ লিটন, পাবেল হাসান, রায়হান মিয়া, আয়মান মিয়া ও রাজিব দাস সহ অন্যান্যরা।