1. admin@sonarbanglatv24news.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শান্তির দূতদের স্বীকৃতি দেওয়ার আহ্বান, প্রকল্প শেষ হলেও চলবে পিএফজির কার্যক্রম শান্তিগঞ্জে মা/দ/কে/র বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে আপনি। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও প্রধানমন্ত্রীর কথা আমাদেরকে পরামর্শ দিন sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরাউপররীতি ফল বাছাই করে প্রকাশ।

দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে দিরাই সাংবাদিক ইউনিয়ন।

রবিবার ১৮ অক্টোবর বিকেল ৬টায় দিরাই বাজারে অসহায় ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে দিরাই টেস্টি ট্রিটে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মরণে আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিরাই সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক বদরুজ্জামান বদরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান মিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাল মিয়া, মুসলেহ উদ্দিন জিয়া মঞ্চের আহ্বায়ক কোহিনুর মিয়া ও মাওলানা নুরজামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাল মিয়া। তিনি বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন দিরাইয়ের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। একজন মানুষের মৃত্যুর পরও তাঁর কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে স্মরণীয় করে রাখে। টিপু সুলতানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন আয়োজন করায় তিনি দিরাই সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন।

দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান মিটু তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক টিপু সুলতান দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও স্মৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রয়াত এই সাংবাদিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাঁর জন্য দোয়া করা সবার নৈতিক দায়িত্ব।

ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ বলেন, প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের স্মৃতি ধরে রাখতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দিরাই সাংবাদিক ইউনিয়নের এ উদ্যোগ। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও শ্রদ্ধাবোধ বজায় রাখার পাশাপাশি প্রয়াত সাংবাদিকদের অবদান স্মরণ করাও জরুরি।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মাওলানা জাকারিয়া হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়।

সাংবাদিক টিপু সুলতান ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিরাই সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯ ব্রেকিং নিউজ
Theme Customized By BreakingNews