1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:23 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী

  • প্রকাশের সময় : Saturday, October 17, 2026
  • 23 বার পড়া হয়েছে

হুমায়ুন কবির দুলাল, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার দেওয়া একটি সেলাই মেশিন ফেরত দেওয়া হয়েছে। স্বামীর রাজনৈতিক পরিচয় ও উপহার দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে ঝুমা আক্তারের বাড়ি থেকে সেলাই মেশিনটি ফেরত নেন ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী। এ সময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারের সহায়তায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য ঘর নির্মাণের সামগ্রী দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।

এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে সাইফুল ইসলামের স্ত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সেলাই মেশিনটি ফেরত নেওয়া হয়।

ঝুমা আক্তার বলেন, আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমিও বিএনপি পরিবারের সদস্য। সেলাই মেশিনটি যে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা আমি জানতাম না। আমি জানতাম, আমার স্বামীর বন্ধু ইদ্রিস আলী এটি ব্যক্তিগতভাবে উপহার দিয়েছেন। মেশিনটি দেওয়ার আগে তিনি আমাকে সেটি তাঁর ব্যক্তিগত উপহার বলেই জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, কয়েকটি গণমাধ্যমে বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, “প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রচার করা হয়েছে। এতে পরিবারটি ব্যক্তিগতভাবে বিব্রত হয়েছে। তাঁদের পরিবারের পক্ষ থেকে সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়েছে। তাই আমি আমাদের দেওয়া মেশিনটি ফেরত নিয়ে যাচ্ছি।”

সেলাই মেশিন ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কটিয়াদীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews