1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 2:23 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

  • প্রকাশের সময় : Friday, October 16, 2026
  • 19 বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি
সত্য, সাহস, সুন্দর এবং আঁধার পেরিয়ে এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জ্বালানি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,
উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর কর্মকর্তা শিমুল আলী, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুর রহমান আজাদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ
এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews