নিজস্ব প্রতিবেদক
হাওরের প্রকৃতি পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নদ-নদী রক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলন-এর দিরাই উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে সুনামগঞ্জের দিরাইয়ে জালাল সিটি কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও কৃষকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; বরং এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নদ-নদী দখল ও দূষণ রোধ, খনিজ সম্পদ সংরক্ষণ এবং হাওরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধে সামাজিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।
সম্মেলনে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহসভাপতি আবুল ফজল আকাশ, মো. মনু মিয়া, মো. ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত। যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিঠু। সাংগঠনিক সম্পাদক আবুল হাসান ও ইমরান মিয়া। অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান। বাঁধ বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব। দপ্তর সম্পাদক হুমায়ুন কবির। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুনাইদ আহমদ। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈকত আহমদ। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বি হাসান। আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিনা তালুকদার। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মিজান মিয়া। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ। নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল মিয়া। হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক অসিম দাশ। মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াসিম কবির।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাও ইশা মিয়া, জহিরুল ইসলাম, মো. জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।
নবগঠিত কমিটির নেতারা হাওরাঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও নদ-নদী রক্ষা, ফসলরক্ষা বাঁধের কাজের তদারকি এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।