1. admin@sonarbanglatv24news.com : admin :
October 18, 2026, 3:41 pm
সংবাদ শিরোনাম:
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল দিরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকি, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ বিজ্ঞান লেখক ও ব্লগার প্রয়াত অনন্ত বিজয় দাশের মমতাময়ী মা পীযূষ রানী দাশ আর নেই সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাঁচতে চায় ১০ বছরের রবিউল, পাঁচ লাখ টাকার অভাবে অনিশ্চিত চিকিৎসা আশুলিয়ায় সাংবাদিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কটিয়াদীতে জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার বিধবা স্ত্রী ঈশ্বরদীতে আমির হামজার মাহফিলকে কেন্দ্র করে থানায় স্মারকলিপি দিয়েছে ছাত্রদল জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
বিজ্ঞাপন:
Sonarbanglatv24news.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ‍আপনার চারপাশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আমাদেরকে পাঠিয়ে দিন  sonarbanglanews7@gmail.com এই ঠিকানায়। আমরা যথারীতি যাচাই বাছাই করে প্রকাশ করবো।

তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান কয়ছর আহমদের

  • প্রকাশের সময় : Wednesday, October 14, 2026
  • 20 বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। একই সঙ্গে শিল্প ও সংস্কৃতিচর্চার প্রসারে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়ছর আহমদ বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পুরো বাংলাদেশের জন্য অমূল্য রত্ন। এ দেশ যত দিন থাকবে, তত দিন নজরুলের কীর্তি থাকবে। তাই কোমলমতি শিক্ষার্থী ও তরুণদের আরও বেশি করে নজরুল চর্চা করতে হবে।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, আক্তাররুজ্জামান বাবুল, আবুল কাশেম নাইম, আব্দাল মিয়া, মহির উদ্দিন, নুরুল ইসলাম, মুজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী, মোশাহিদ আলী, অজিৎ দাশ ও জিয়াউল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা আবুল লেইছ, মিজানুর রহমান ও নিজাম উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি শিহাব খান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও যুগ্ম আহ্বায়ক মানসুর আহমদ। এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews